1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাজশাহী নগরের ২২ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি বহিস্কার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অশালীন ও কুরুচীপূর্ণ মন্তব্য করায় রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুল রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, খায়রুজ্জামান লিটনকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটনের সম্পর্কে অশালীন ও কুরুচীপূর্ণ মন্তব্য করে আসছেন। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় ও মেয়র পদপ্রার্থীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তার এ ধরনের কাজ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি। এ কারণে তাকে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ সকল সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

বোয়ালিয়া থানার আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু বলেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া দলের গঠনতন্ত্র অনুযায়ী শংকর ঘোষকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য মহানগর কমিটিকে সুপারিশ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট