1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাজশাহীতে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকা না পেয়ে স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।

তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথাকাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আনিককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, আহত গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে ৪১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট