1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৮০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে বাড়ছে তাপমাত্রা। এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গতকাল শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগের দিন বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ২৬ মার্চ সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

রাজশাহী আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও কয়েক দিন থাকার আশঙ্কা করা হচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ গত শুক্রবার ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে আসে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। বুধবার রাজশাহীতে সর্বোচ্চ রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর শুক্রবার সেটি গিয়ে ঠেকে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহীতে শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও দু-এক দিন অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট