1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রাজশাহীতে মিশুক ও সিএনজি চালক ইউনিয়নের সদস্যদের মাঝে মৃত্যু, কন্যাদায়, শিক্ষা ও চিকিৎসা অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সদস্য ও পরিবারবর্গের মাঝে মৃত্যুজনিত, কন্যাদায়, শিক্ষা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে তিনটায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের অনুদানের অর্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের এই উদ্যোগের জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল ও রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।

উল্লেখ্য, অনুষ্ঠানে রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে মরহুম আসাদের পরিবারকে ৩০ হাজার টাকা, ১১জন সদস্যকে কন্যাদায় হিসেবে ১৫ হাজার করে টাকা, ৯জন সদস্যকে শিক্ষাভাতা হিসেবে ৩ হাজার করে টাকা ও চিকিৎসা অনুদান হিসেবে দুইজনকে ২ হাজার করে এবং দুইজনকে ১ হাজার করে অনুদান প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট