1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

রাজশাহীতে আহলে হাদিসের ইজতেমা শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর বার্ষিক দু’দিন ব্যাপী তাবলীগী ইজতেমা আগামী বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে শুরু হচ্ছে। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত ইজতেমায় পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খ্যাতনামা ওলামায়ে কেরাম। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দ্বীন-দরদী মুসলিম ভাইদের সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশাবাদ ব্যাক্ত করেন।

প্রথমদিন বৃহস্পতিবার আসর নামাজের পর থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত ধারাবাহিকভাবে ইজতেমার কার্যক্রম চলবে। এবছর মহিলাদের জন্য কোন প্যান্ডেল তৈরী করা হয়নি। প্রতি বছরের ন্যায় এই বছরও নিজস্ব ব্যবস্থাপনায় খাবার হোটেল ও বিনা মূল্যে জরূরী চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে ইজতেমার সকল প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট