1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রমজানে সব পণ্যের দাম কমাবে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৭২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসছে পবিত্র রমজান। এই উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যের দাম অনেক কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন দেশটির ব্যবসায়ীরা। খবর খালিজ টাইমস।

পণ্যদ্রব্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের দাম কমানো হবে।

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে। রমজান মাস কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে সহজ হয়ে গেল দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা।

আল আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. দনঞ্জয় দত্ত বলেন, বাণিজ্যিক পরিবহণে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পড়ে। ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্যদ্রব্যের দাম কমে যাবে।

জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এ ছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট