1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রমজানে যে সূচিতে চলবে সুপ্রিম কোর্ট

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে আপিল বিভাগের অফিসের সময়সূচি নির্ধারণ করেছেন।

সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহের প্রতি রোব থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে।

দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোব থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে। দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট