1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাপার মনোনয়ন পেলেন জিএম কাদের

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি থেকে মনোয়নয়ন পেয়েছেন জাপার চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

গত শুক্রবার (২৪ নভেম্বর) বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চেয়েছি, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট