1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান হামলা, আহত ২৪

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েচে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা নাবাতিহের প্রান্তে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লাহর যানবাহনে হামলা চালিয়েছে।

মিকাতির অফিস এক বিবৃতিতে বলেছে, লেবাননের নেতা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে ইসরায়েলের ওপর দৃঢ় চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণটি আশপাশের এলাকাজুড়ে প্রতিধ্বনিত হয়েছে বলেও নিউজ এজেন্সি উল্লেখ করেছে। সংস্থাটি নাবাতিহের আল-ফাওকার মেয়র ইয়াসির গান্দুরকে উদ্ধৃত করে বলেছে, “ইসরায়েলি শত্রুরা বেসামরিক নাগরিকদের এবং নিজেদের বাড়িতে শান্তিপূর্ণভাবে অবস্থানরত বাসিন্দাদের হামলার লক্ষ্যবস্তু করছে।”

তিনি আরও বলেন, “শত্রু ড্রোনটি নাবাতিহের আল-ফাওকার প্রধান সড়কে শাকসবজি পরিবহনের জন্য ব্যবহৃত একটি পিকআপ ট্রাককে লক্ষ্যবস্তু করে হামলা করেছে।”

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল-হিজবুল্লাহর ১৪ মাস ধরে চলা সংঘাতের অবসানে ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং হিজবুল্লাহর যোদ্ধা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার কথা রয়েছে। কিন্তু চুক্তি কার্যকরের মেয়াদ পেরিয়ে গেলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের অবস্থা বলবৎ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট