1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো হামাস

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুক্তরাষ্ট্রের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে যৌথ বিবৃতিতে হামাস বলেছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে ‘ইতিবাচকভাবে প্রস্তুত’ আছে।

কাতার, মিসর— সঙ্গে যুক্তরাষ্ট্র যারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করেছে— তারা নিশ্চিত করেছে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিয়েছে।

সশস্ত্র এ গোষ্ঠীটি আরও বলেছে, “যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে ইতিবাচকভাবে কাজ করতে প্রস্তুত আছে তারা।”

এদিকে হামাসের জবাবের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, হামাস প্রস্তাবের জবাব দিয়েছে এটি একটি ‘সহায়ক’ বিষয় হবে। এছাড়া হামাসের প্রস্তাবটি আরও ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি পুনরায় আশ্বস্ত করেছেন এবং পুরো বিশ্ব হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে।

গত মাসে যুদ্ধবিরতির এই প্রস্তাবটি প্রথম সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে বলা হয়, প্রথমে দুই পক্ষ ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছাবে। এই সময় ফিলিস্তিনি বন্দি এবং নির্দিষ্ট ইসরায়েলি জিম্মিদের ছাড়া হবে।

এরপর দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েল তাদের সব সেনাকে প্রত্যাহার করে নেবে এবং দুই পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাবে। যেটি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

আর এ বিষয়টি নিয়েই এখন হামাসের আপত্তি রয়েছে। তারা বলছে, যুদ্ধবিরতি শুরু হতে হবে ‘স্থায়ী যুদ্ধবিরতির’ নিশ্চয়তার মাধ্যমে।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন তার মন্ত্রীসভা যুদ্ধবিরতির প্রস্তাবটিতে সমর্থন জানিয়েছে। তবে সবাই এতে রাজি হয়নি।

সূত্র: বিবিসি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট