1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ‘মিল্টন’

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। দ্রুত বড় হারিকেনে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়টি।

 

মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে রোববার (৬ অক্টোবর)  এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা ও বার্তা সংস্থা রয়টার্স।

ভয়েস অব আমেরিকা জানায়, রোববার ভোরে ‘মিল্টন’ ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। পরবর্তীতে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হয়। ঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ফ্লোরিডার জনবহুল টাম্পা বে এলাকার কাছে আঘাত হানবে ঘূর্ণিঝড় মিল্টন।

বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে বলে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে ফ্লোরিডার উপকূল দিয়েই এটি স্থলভাগে উঠে আসবে। আঘাত হানা সম্ভাব্য অঞ্চলগুলো থেকে ৭ ও ৮ অক্টোবরের মধ্যে বাসিন্দাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে।

রোববার ফ্লোরিডাবাসীর উদ্দেশ্যে ডিস্যান্টিস বলেন, আজ সারাদিন, সোমবার সারাদিন, সম্ভবত মঙ্গলবার সারাদিন হারিকেন মোকাবিলার প্রস্তুতির সময় আছে। আপনাদের কোথায় নিরাপদে চলে যেতে হবে সে স্থান সম্পর্কে জানুন সেখানে আপনাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, ৪ হাজার ন্যাশনাল গার্ড সেনা ফ্লোরিডা ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনকে হারিকেন হেলেনের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ অপসারণ করতে সাহায্য করছে।

ফ্লোরিডার জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি জনগণকে সতর্ক করেছেন, ‘সম্ভবত ২০১৭ সালের শক্তিশালী হারিকেন ইরমার মতো আঘাত হানবে মিল্টন। তাই উপকূলীয় বাসিন্দাদের দূরে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করছি।

এর আগে গত মাসের শেষদিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আঘাত হানে হারিকেন হেলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। সেই সঙ্গে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত রাস্তা ডুবে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট