1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

অবরোধের দ্বিতীয় দিন
যাত্রাবাড়ীতে বেড়েছে গাড়ি, সতর্ক পুলিশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। সকাল থেকে বিভিন্ন গণপরিবহন গন্তব্যে ছেড়ে গেছে। সড়কে যাত্রীর উপস্থিতিও ছিল আগের চেয়ে বেশি। অন্যদিকে বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) সরেজমিনে যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল ও সাইন বোর্ড এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

dhakapost

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় চলাচলকারী বেশিরভাগ বাসই চলছে। এছাড়া সড়কে সিএনজি, প্রাইভেটকার, মোটরসাইকেলও চলতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস খুব কম চলতে দেখা গেছে।
রাজধানীর সাইনবোর্ড এলাকায় কথা হয় বেসরকারি চাকরিজীবী সোহেল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমার অফিস গুলিস্তানে। অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। আজকে গতকালকের তুলনায় বাস বেশি চলছে।

dhakapost

এদিকে, সড়কের বিভিন্ন স্থানে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। ঢাকার প্রবেশমুখে মহাসড়ক এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন পুলিশের সদস্যরা।

শনির আখড়া এলাকায় দায়িত্বরত পুলিশের এক সদস্য বলেন, অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।

dhakapost

তিনি বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীর গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে, সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে সারা দেশে তিন দিনের (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর) সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট