1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

মোটরসাইকেল পারাপারে ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৯৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদুল ফিতরেও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট চালু করেছে বিআইডব্লিউটিসি। মোটরসাইকেল পারাপারের জন্য আগামী ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিসি। ওই দিন থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পর পর ফেরি চলাচল করবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গতকাল রোববার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ১৮ এপ্রিল বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ঢাকা সদরঘাট (লালকুঠি) ঘাট থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি-হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট