1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

মেট্রোরেলের ক্ষয়ক্ষতি অত্যন্ত হৃদয়বিদারক: জাপানের রাষ্ট্রদূত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেট্রোরেলের ধ্বংসযজ্ঞ দেখে মর্মাহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ফেসবুকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ঢাকার জাপান দূতাবাসের ফেসবুকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় বিক্ষোভকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষে বিপুল সংখ্যক সহিংসতার শিকার হওয়ায়, আমি আক্রান্ত ব্যক্তিদের, শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

২৪ জুলাই ঢাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখে আমি স্তম্ভিত।

বিশেষ করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিসেবে ঢাকা এমআরটির ক্ষয়ক্ষতি দেখে আমি অত্যন্ত দুঃখিত।
এই ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক বলে আমি মনে করি।

এই ক্ষয়ক্ষতি দীর্ঘদিন ধরে শহরের পরিবহন ব্যবস্থা নির্মাণ ও পরিচালনা করার জন্য জাপান এবং বাংলাদেশ উভয় দেশের সংশ্লিষ্ট ব্যক্তিগণের ঘাম ও অশ্রুর কথা মনে করিয়ে দেয়। আমি এমআরটি ট্রেনের যাতায়াতকারীদের হাসি কখনই ভুলব না।

অতএব, ভাঙচুরের কারণে সাময়িক সময়ের জন্য এমআরটির অপারেশন স্থগিত থাকার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, আমার বিশ্বাস, কিছু ব্যক্তিদের দ্বারা ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, বাংলাদেশের অধিকাংশ নাগরিক ঢাকা এমআরটির নির্মাণসহ আমাদের সহায়তার সমর্থন করে। আমি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণসহ এ দেশের উন্নয়নে জনগণের সঙ্গে কাজ করে যাব।

তিনি বলেন, আমি আশা করি পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা হবে এবং আর অবনতি হবে না, শিক্ষার্থীসহ বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি সম্ভব হাসিমুখে তাদের দৈনন্দিন জীবনে ফিরে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট