1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

মারা গেলেন অভিনেতা আহমেদ রুবেল

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ ফেব্রুয়ারি) পরিচালক নুরুল আলম আতিকের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। জানা গেছে, প্রিমিয়ারে যোগ দিতেই আসছিলেন আহমেদ রুবেল। কিন্তু পথে মাথা ঘোরানোয় তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়।

পেয়ার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল তার।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের  ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতার বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

আহমেদ রুবেলের বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট