1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

মাজার জিয়ারতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৩ নারী নিহত, আহত ১০

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৫৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কিশোরগঞ্জ থেকে ১৯ যাত্রী নিয়ে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়েছে একটি পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানের তিন নারী যাত্রী নিহত এবং শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি ১৯ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল। মৌচাক এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন নারী যাত্রীর মৃত্যু হয়। এছাড়া শিশুসহ অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

হতাহতরা সবাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি উল্লেখ করে ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট