1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

মস্কো হামলায় নিহত বেড়ে ১১৫, আরও বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্টে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

এছাড়া কনসার্ট হলে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসীরা দাহ্য তরল পদার্থ ব্যবহার করেছে।

এদিকে এ হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রুশ তদন্ত কমিটি দাবি করেছে, হামলাকারীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এ ব্যাপারে তদন্ত কমিটি বলেছে, “ব্রায়ান্সক অঞ্চলের বিশেষ সংস্থা এবং আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, ইউক্রেনের সীমান্তের কাছ থেকে, মস্কোর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকা চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।”

রাশিয়ার বার্তাসংস্থা টাস নিউজ গোয়েন্দা সংস্থা এফএসবির বরাতে জানিয়েছে, হামলার আগে গোপন জায়গায় অস্ত্রগুলো প্রস্তুত করেছে এই সন্ত্রাসীরা। হামলা চালানোর পর তারা রাশিয়া থেকে ইউক্রেন সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিল এবং তাদের সঙ্গে ইউক্রেন সংশ্লিষ্টদের যোগাযোগ ছিল। সন্ত্রাসীরা খুবই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে।

সূত্র: সিএনএন

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট