1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম চলবে : মির্জা ফখরুল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভোটের অধিকার, কথা বলার অধিকার ও সাংবাদিকদের সত্য লেখার অধিকার হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের লড়াই করতে দিচ্ছে না। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীকে আজকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। স্বাধীনতার এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম চলবে। চাল-তেলের দাম সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করবো। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট