1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পূর্ব ভূমধ্যসাগরে দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে রিফুয়েলিং করার সময় সেনাদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের কাছাকাছি মার্কিন সামরিক বিমান এবং জাহাজ দিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

অবশ্য হেলিকপ্টারটি কোথায় বিধ্বস্ত হয়েছে বা সেখানে কেন উড়ছিল তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

তবে হামাস-ইসরায়েল সংঘাত শুরু পর যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরি, সেইসঙ্গে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে।

শনিবার প্রথম এ দুর্ঘটনার ঘোষণা দেয় সামরিক বাহিনী। সেদিন তারা জানিয়েছিল, হেলিকপ্টার বিধ্বস্তের সঙ্গে শত্রুতামূলক কার্যকলাপ জড়িত হওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, শনিবার ভোরে ভূমধ্যসাগরে একটি প্রশিক্ষণ দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছি। এই ঘটনা আরেকটি স্পষ্ট বার্তা দেয় যে, জাতিকে রক্ষাকারী সাহসী পুরুষ ও নারীরা আমাদের দেশকে সুরক্ষিত রাখতে প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট