1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ভারমুক্ত হলেন অনিল-কামাল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নতুন সভাপতি পেয়েছে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনকারী অনিল কুমার সরকারকে জেলা আওয়ামী লীগের এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে মহানগরের পূর্ণাঙ্গ সভাপতির ঘোষণা দেয়া হয়েছে।

রোববার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাদের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়। রাজশাহী নগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহাবুব-উল-আলম-বুলবুল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে রাজশাহী মহানগর আওয়ামী লীগে ও অনিল কুমার সরকারকে রাজশাহী জেলা আওয়ামী লীগে পূর্ণাঙ্গ সভাপতি মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সাথে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও অনিল কুমার সরকারকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এর আগে, ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় সভাপতি শেখ হাসিনা তৎকালীন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দেন। ওই বছরের ২৭ নভেম্বর নগর আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হওয়ায় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়।

এদিকে, ২০২১ সালের ২ জুন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এবং দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এক অফিস আদেশে অনিল কুমার সরকারকে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মিরাজ উদ্দিন মোল্লার মৃত্যু হলে অনিল কুমার সরকারকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট