1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

বলছে ইন্ডিয়া টুডে
ভারত থেকে অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছেন হাসিনার সহযোগীরা

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সোমবার সন্ধ্যায় ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে শেখ হাসিনার কয়েকজন সহযোগীও তার সাথে ভারতে গেছেন। বৃহস্পতিবার ভারতের সরকারের শীর্ষ একাধিক সূত্র বলেছে, শেখ হাসিনার সাথে ভারতে আসা তার শীর্ষ সহযোগীরা নতুন গন্তব্যের জন্য ছুটতে শুরু করেছেন।

ভারতের সরকারি সূত্রগুলো ইন্ডিয়া টুডে টিভিকে বলেছে, শেখ হাসিনার সাথে ভারতে যাওয়া দলটি একেবারে বেদনাহত। কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করা জনতার হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল তাদের।

সূত্র বলছে, শেখ হাসিনা অন্য কোনও দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত ভারতে থাকার অনুমতি দিয়েছে বিজেপি সরকার। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও প্রোটোকল কর্মকর্তারা শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের হতাশা এবং ধাক্কা কাটিয়ে উঠতে সহায়তা করছেন।

সোমবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছানোর পরপরই শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের সঙ্গে প্রথম স্বাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট