1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ভারতে চলছে না শাকিবের ছবি, বন্ধ হল ‘তুফান’

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানো শাকিব খানের ‘তুফান’ একটা বড়সড় ধাক্কা খেলো আরেক বাংলা সিনেমার শহরে। গত ৫ই জুলাই ভারতে মুক্তি পায় ‘তুফান’। সেখানে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পারেনি ছবিটি। ফলে দর্শকশূণ্যতায় এখন ছবিটির পর্দা নামিয়ে ফেলেছেন কলকাতার হল মালিকেরা।

শুরু থেকেই ঢাকার হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায় বলে একটা সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ‘তুফান’ ছবি এক সপ্তাহের বেশি হলে চালানো সম্ভব না জানিয়ে কলকাতার হল মালিকরা বলছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ, দেব, জিতের ছবিই দর্শক ধরতে পারে না, সেখানে শাকিব অনেক দূরের কথা।

এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। এই মুহূর্তে শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে ছবিটি; বাকি প্রেক্ষাগৃহগুলোতে নামিয়ে ফেলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট