1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ভারতের জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের জম্মু ও কাশ্মিরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (১২ জুন) শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা হয়।

এ ব্যাপারে এক বিবৃতিতে পুলিশ বলেছে, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে।”

এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

তিনি সাংবাদিকদের বলেছেন, “ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।”

এনডিটিভি জানিয়েছে, আজকেসহ গত তিনদিনে জম্মু ও কাশ্মিরে তিনটি বড় হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

সূত্র: এনডিটিভি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট