1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভাই-বোনের অনুরোধে নির্বাচন করবেন না জায়েদ খান

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

টানা দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির ‘সাধারণ সম্পাদক’ পদে দায়িত্ব পালনের পর এবারের নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘শিল্পী হিসেবে মানুষ কাজ মনে রাখে। কে সভাপতি-সেক্রেটারি এগুলো না। এছাড়া আমার বড় ভাই-বোন চান না আমি এবারের নির্বাচনে অংশ নেই। তারা বলেছেন, বিদেশে ট্যুর দিচ্ছো দাও, কিন্তু এবার নির্বাচন করো না।’

নির্বাচনে অংশ না নিলেও শিল্পীদের সেবা করা যায় উল্লেখ করে এই নায়ক বলেন, একাধিকবার দায়িত্বে থেকে শিল্পীদের সেবা করেছি। আমি মনে করি, শিল্পী বা সাধারণ মানুষের পাশে থাকতে হলে চেয়ার বা পদবী বড় বিষয় নয়। শিল্পীদের জন্য যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পাশে থাকবো।

এবারের নির্বাচনে কাদের প্রতি সমর্থন থাকবে সেটা জানিয়েছেন জায়েদ খান। এই অভিনেতা বলেন, নির্বাচনে ডিপজল ভাই ও মিশা ভাই প্যানেল দিচ্ছেন। তারা যদি পাশ করেন তাহলে তাদের পাশে থেকে কাজ করবো।

সবশেষ জায়েদ খান বলেন, ‘দেখতে দেখতে দুই বছর কেটে যাবে। আমার বোন বলেনি সারাজীবন নির্বাচন করবে না। সে বলেছে, এবারের মতো শিল্পী সমিতির নির্বাচন করো না। তার কথা আমি রাখবো।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল (শুক্রবার)। যেখানে কয়েকটি প্যানেল থেকে লড়বেন অভিনয়শিল্পীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট