1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ব্রোঞ্জ পেতে বাংলাদেশের লক্ষ্য ৬৫ রান

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এশিয়ান গেমসে এখন পর্যন্ত লো-স্কোরিং ম্যাচই দেখতে হয়েছে বেশি। ব্রোঞ্জ পদক নিশ্চিতের ম্যাচেও বাংলাদেশের সামনে লক্ষ্য খুব একটা বড় না। ২০ ওভারে করতে হবে ৬৫ রান। তবে পিচ এবং কন্ডিশন অনুযায়ী এই রানকে খাটো করে দেখার কোন অবকাশই নেই। ব্যাট হাতে নিগার সুলতানা জ্যোতিদের জন্য যে কঠিন পরীক্ষা আসছে, তা সহজেই বলা যায়।

চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিষ্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণও দিচ্ছেন বোলাররা। এদিন স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই তারা খুইয়েছে ৩ উইকেট। বাংলাদেশের পক্ষে মারুফা, সানজিদা এবং নাহিদা প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন। নবম ওভারে বল করতে এসেই ১৩ রান করা সাদাফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ১৮ রানে নেই পাকিস্তানের চার উইকেট।

এরপরেই যেন ঘুরে দাঁড়ানোর মিশন পাকিস্তানি মেয়েদের। নাতালিয়ার সঙ্গে অধিনায়ক নিদা রশিদ করেন ১৮ রানের জুটি। ছোট্ট এই পার্টনারশিপই পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়াকে ১১ রানেই অবশ্য থামান সানজিদা মেঘলা। ৩৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর বড় কোন জুটি না হলেও রান এসেছে নিয়মিত। আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭, নিদা রশিদের ১৮ বলে ১৪ পাকিস্তানকে ৫০ পেরুতে সাহায্য করে। নবম উইকেট জুটিতে আসে ২০ রান। তাতেই ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট