1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ব্রাউজিং আরও সহজ করতে নতুন ফিচার আনল গুগল

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোবাইল অপারেটিং সিস্টেমের ইন-অ্যাপ ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন ফিচার আনল গুগল। এতে রয়েছে পার্সিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ডের মতো চমকপ্রদ সুবিধা।

পার্সিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিক ভাবে ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। যার অর্থ ব্যবহারকারী কোনও আর্টিকেলের লিংকে ক্লিক করলে একটি ট্যাব হাফ স্ক্রিনেও ব্যবহার করতে পারবে।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের একইসঙ্গে অ্যাপ্লিকেশন এবং ইন-অ্যাপ ব্রাউজারগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ দেবে। ফলে ব্যবহারকারীরা আরও নির্বিঘ্ন ব্রাউজিং করতে পারবে। ফিচারটি ক্রোমসহ নির্বাচিত ইন-অ্যাপ ব্রাউজারগুলোতেও ব্যবহার করা যাবে।

এছাড়াও গুগল ওয়েবভিউতে ক্রোম কাস্টম ট্যাব ব্যবহার করছে। গুগলের মতে, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর।

গুগলের এই নতুন ফিচারের লক্ষ্য হলো মোবাইল ডিভাইসগুলোতে ইন-অ্যাপ ব্রাউজিংয়ের সুবিধা আরও নির্বিঘ্ন এবং ব্যবহারকারী বান্ধব করা।

পার্সিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ড ফিচার ডেভেলপারদের জন্য অনেক কার্যকরী হতে পারে, যার মাধ্যমে তারা ব্যবহারকারীদের আরও সুশৃঙ্খল ব্রাউজিং সুবিধা প্রদানে সক্ষম হবে।

এদিকে ওয়েবভিউগুলো ডেভেলপারদের নিজস্ব ইন-অ্যাপ ব্রাউজার তৈরি করার অনুমতি দেয়। তবে ক্রোম কাস্টম ট্যাবগুলোকে ডেভেলপারদের জন্য ভালো বিকল্প করে তুলতে আরও কাজ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট