1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

বাজেট ২০২৪-২৫
ব্যাংকে ১০ লাখ টাকার বেশি থাকলে গুনতে হবে বাড়তি শুল্ক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আর কয়েকদিন পরই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংদে পেশ করা হবে। এবারের বাজেটে ব্যাংকে গচ্ছিত টাকার ওপর আবগারি শুল্ক বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। যদিও রাজস্ব আহরণের দায়িত্বে থাকা এনবিআরের লক্ষ্য ধনিক শ্রেণি।

ধনীদের কাছ থেকে অধিক রাজস্ব আদায়ের বিবেচনায় আসছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ১০ লাখ টাকার ওপর থাকা স্থিতিতে আবগারি শুল্ক বৃদ্ধি করার প্রস্তাবনা দেওয়া হচ্ছে। অর্থাৎ ১০ লাখ টাকার কম জমায় আবগারি শুল্ক আগের মতো থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ১ লাখ থেকে পাঁচ লাখ কিংবা পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক আগের মতো রাখার প্রস্তাব রয়েছে। তবে আমাদের টার্গেট ধনিক শ্রেণি, যাদের সঞ্চয় ১০ লাখ টাকার ওপরে হবে। সেখানে কয়েকটি স্তর করে আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।

dhakapostএনবিআর সূত্র বলছে, বর্তমানে এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। ১ লাখ থাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এই দুটি স্তরে পরিবর্তন না হওয়ার সম্ভবনা রয়েছে।

মূল পরিবর্তন হবে ১০ লাখ টাকার পর থেকে। বর্তমানে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্তরটি ভেঙে দুটি স্তর করা হচ্ছে। যেমন- ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত গচ্ছিত টাকায় আগের মতোই তিন হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে। আর ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৩ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ হতে পারে।

সূত্র আরও জানায়, এক কোটি টাকার পরে আরো দুটি ধাপ করা হচ্ছে। যেমন- ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্তরটি ভেঙে ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা এবং ২ কোটি টাকা থেকে ৫ কোটি পর্যন্ত ২০ হাজার টাকা শুল্ক আরোপ করার প্রস্তাব থাকতে পারে। বর্তমানে ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।

অন্যদিকে কোনো আমানতকারীর ব্যাংক হিসাবে বছরে একবার যদি স্থিতি ৫ কোটি টাকা অতিক্রম করে, তাহলে সেই আমানতের ওপর আবগারি শুল্কের পরিমাণ ৫০ হাজার টাকা করা হতে পারে। যেখানে আবগারি শুল্কের হার ছিল ৪০ হাজার টাকা।

সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে ব্যাংকে থাকা টাকার ওপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছিল বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট