1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

বিরতির আগে ইসরায়েলি হামলায় হামাসের নৌ কমান্ডার নিহত

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৪৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চার দিনের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে নিহত হয়েছেন হামাসের নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ওমর আবু জালাল। বৃহস্পতিবার রাতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তিনি নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, নিহত কমান্ডার ওমর আবু জালাল গত ৭ অক্টোবরের হামলার একজন পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন এবং তাকে লক্ষ্য করেই বৃহস্পতিবারের অভিযান পরিচালনা করা হয়েছিল।

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে। হামাসের হামলার জবাবে ওই দিন ৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে সেই অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। আর গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন।

দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে চার দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। শুক্রবার স্থানীয় সমায় সকাল ৭ টা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) থেকে শুরু হয়েছে এই যুদ্ধবিরতি।

সূত্র : এএফপি/ আনাদোলু এজেন্সি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট