1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৬৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেয়ের বাবা হলেন ভারতের দক্ষিণী অভিনেতা রাম চরণ। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন রাম চরণের স্ত্রী উপাসনা।

খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, উপাসনা কামিনেনি ও রাম চরণের কন্যা সন্তান হয়েছে ২০ জুন, অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দরাবাদে। সদ্যজাত ও মা ভালো আছেন।

ইতোমধ্যেই রাম চরণের মেয়েকে নিয়ে গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী নাটু নাটু গায়ক কালা ভৈরব। শুভকামনা জানাচ্ছেন অভিনেতার ভক্ত ও সহকর্মীরা।

প্রসঙ্গত, ২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাম চরণ। ২০২২ সালের ডিসেম্বরে অভিনেতা চিরঞ্জীবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন রাম চরণের বাবা হতে যাওয়ার খবর। রাম চরণ তেলুগু সিনেমার অন্যতম নায়ক চিরঞ্জীবি ও সুরেখার পুত্র।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট