1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

বিমানবন্দর রেল স্টেশনে অব্যবস্থাপনায় ভোগান্তিতে যাত্রীরা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিমানবন্দর রেল স্টেশনে কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ভোগান্তিতে যাত্রীরা। স্টেশনের ওয়াশরুমে দুর্গন্ধে ব্যবহারের মতো অবস্থা নেই যাত্রীদের জন্যে নির্ধারিত ট্যাবে পানি নেই।

বিদ্যুৎ চলে যাওয়ায় জেনেরেটরে চলছে না শোভন শ্রেণির লাইনের ফ্যান। অন্যদিকে রেল কর্মকর্তাদের জন্য যাত্রীরা ঢুকতে পারছেন না ভিআইপি কেবিনে।

শনিবার (১৫) বিমানবন্দর রেল স্টেশনে ঘুরে উঠে এসেছে এসব চিত্র।

এদিকে বিমানবন্দর স্টেশনে রেললাইন ধরে বাইরে থেকে যে কেউ ঢুকে পড়ে। ফলে যাত্রীদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি বিনা টিকিটের যাত্রীরা এপাশ দিয়ে ঢুকছে ও বের হচ্ছে।

এ ঘটনায় সরেজমিনে পরিদর্শনের সময় ক্ষোভ জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সূজন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সূজন বলেছেন, যাত্রীসেবার মান বাড়তে চাই আমরা। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রীরা টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে ও যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। এবার যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে তা আপনাদের ও আমাদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্টেশনের রং উঠে যাওয়ায় ও পোস্টারিং করায় সেগুলো তুলে রং করে দৃষ্টিনন্দন করতে রেল স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন মন্ত্রী ।

এসব বিষয়ে বিমানবন্দর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎ নেই, সেজন্য ফ্যান বন্ধ ছিল। আর এজন্যই লাইনে পানি ছিল না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট