1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

বিকেল ৪টা থেকেই বন্ধ থাকবে সিএনজি স্টেশন : প্রতিমন্ত্রী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রমজান উপলক্ষ্যে বিকেল ৫টার পরিবর্তে সিএনজি স্টেশনসমূহ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

ঘোষণায় বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকাল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে।

এছাড়া আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। ১৯ এপ্রিল থেকে পূর্বের নিয়মেই সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট