1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বিকেলে দেশে ফিরছে জুনিয়র টাইগাররা

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব এর আগে একবারই পেয়েছিল বাংলাদেশ। সেটা এসেছিল নারী দলের হাত ধরে। এবার সেই পথে হাঁটল জুনিয়র টাইগাররা। বিজয়ের মাস ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে থেকে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ দল দিলো দুর্দান্ত এক উপহার। স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশের ছেলেরা। 

পুরো আসরে অনবদ্য পারফর্ম করা অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে বিসিবির পক্ষ থেকে কোনো আয়োজনের খোঁজ এখন পর্যন্ত জানা যায়নি।

এবারের আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সবচেয়ে বড় দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও বাংলাদেশ পেয়ে যায় অনায়াস জয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট