1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জামিনপত্র (রিকল) প্রদর্শন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৫টার পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তিনি আদালতের জামিনপত্র দেখানোয় তাকে আমরা ছেড়ে দিই।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন খন্দকার মুক্তাদির। এটি বলার পরও তাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আদালতের জামিনপত্র দেখানোর পরও পুলিশ নথি তলব করে। পরবর্তীতে আইনজীবী ও আরও কয়েকজনের জিম্মায় রিকল জমাপূর্বক তাকে ছেড়ে দেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়। তখন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট