1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি ও সমমনাদের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকারের পদত্যাগের একদফা দাবিসহ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

এ কর্মসূচি সফল করতে মাঠে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা নিতে সব সাংগঠনিক জেলায় বার্তা দিয়েছে দলগুলো।

একই দাবিতে রোববার আবার নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।
অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

টানা তিন দিনের অসহযোগ আন্দোলনের পক্ষে জনসমর্থন অর্জনের লক্ষ্যে গণসংযোগ করেছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। এর পরই চতুর্থ দিন সারা দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিরোধী দলগুলো। আজ আবার আগামী দিনের আন্দোলনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এদিকে শ্রমিকদের দাবি পূরণ না হলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘট পালনসহ অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠন সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট