1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আটক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন বিমান বাহিনী প্রধান এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।

এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গত ৩১ অক্টোবর রাতে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। পরের দিন তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ডে দেন ঢাকার একটি আদালত।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ৬ দিনের রিমান্ডে রয়েছেন।

এছাড়া রাজধানীর পল্টন থানায় নাশকতা ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় ১ নভেম্বর মধ্যরাতে গুলশান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন হলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া। গ্রেফতারের পরদিন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট