1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বিএনপির ‘বার্তা’ নিয়ে মার্কিন ২ কর্মকর্তার সঙ্গে রুমিনের বৈঠক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির পক্ষ থেকে দলীয় ‘গুরুত্বপূর্ণ বার্তা’ নিয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিউ বে’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন‌ ফারহানা।

এ বিষয়ে জানতে রুমিন ফারহানাকে একাধিকবার ফোন করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ফোন ধরলেও তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট