1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জের স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল (পূর্ব) ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরমন বর্মণের ছেলে বৃদ্ধ উত্তম বর্মণ (৬৫) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ কালা সিতার বাড়ি দেখাশোনা করতেন। বাড়ির মালিক দুলাল শাহা স্বপরিবারে নারায়নগঞ্জে বসবাস করেন। সেই সুবাদে বৃদ্ধ দম্পতি দুলালের বাসায় থাকতেন। শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ওই ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে তিনি ঘরের ভেতর তাদের স্বামী-স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে হত্যা করেছে। তারা মূলত ভাড়া বাড়িতে থাকতেন। তাদের হাত পা-বেঁধে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট