1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বান্দরবানে র‍্যাবের সঙ্গে জঙ্গীদের গোলাগুলি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বান্দরবানের রুমায় রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলেে র‍্যাবের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের গোলাগুলি চলছে।

মঙ্গলবার ভোর থেকে এ গোলাগুলি শুরু হয়। এখনো থেমে থেমে গোলাগুলি চলছে।

র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার সীমান্তবর্তী রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‍্যাব)।  এ সময় অস্ত্রধারী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ সময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা চলছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের দুর্গমাঞ্চলে বিভিন্ন স্থানে জঙ্গি প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ইতোমধ্যে র‍্যাবের অভিযানে পাহাড়ের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলা থেকে ১২ জঙ্গি এবং ১৪ কেএনএফ সদস্যকে যৌথবাহিনী আটক করেছে। সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত এক কেএনএফ সদস্যের লাশও উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকালে র‍্যাবের অভিযানের সময় হঠাৎ করে কুকি চিন ও জঙ্গিরা গুলি চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এখনো গুলিবিনিময় চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট