1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি

চাকুরী ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: অধ্যাপক, রসায়ন বিভাগ।

পদের সংখ্যা: ১টি।

বেতন স্কেল ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা।

পদের নাম: সহযোগী অধ্যাপক, পুরকৌশল বিভাগে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, যন্ত্রকৌশল বিভাগে ২ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, স্থাপত্য বিভাগে ১ জন, পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে ১ জন এবং মানবিক বিভাগে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা।

পদের নাম: সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগে জন, যন্ত্রকৌশল বিভাগে ১ জন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।

পদের নাম: প্রভাষক, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। পদের সংখ্যা: ১টি। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

আবেদন যেভাবে: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। বুয়েটের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা- এই ঠিকানায়।

আবেদন ফি: কম্পট্রোলার বুয়েটের অনুকূলে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১,০০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রসিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট