1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদে বা‌ড়ি ফির‌তে শুরু ক‌রে‌ছে মানুষ। উত্তরবঙ্গগামী অনেকেই জীব‌নের ঝুঁকি নি‌য়ে পরিবারসহ রওনা হয়েছেন মোটরসাইকেলে। বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে শত শত মোটরসাই‌কে‌ল‌। বুধবার (১৯ এ‌প্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় টোলপ্লাজায় মোটরসাই‌কেলের দীর্ঘ লাইন চোখে পড়ে।

স‌রেজ‌মি‌নে বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা গে‌ছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শে স্থা‌পিত আলাদা বু‌থে সেতু পারের অ‌পেক্ষায় রয়েছে। এসময় সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অ‌পেক্ষারত মোটরসাই‌কেল আ‌রোহী‌দের টোলের টাকা হা‌তে রাখার জন্য মাই‌কিং কর‌ছে। এ‌দি‌কে মহাসড়‌কে বা‌সের চে‌য়ে ব্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এ‌র ম‌ধ্যে মোটরসাই‌কে‌লের সংখ্যাই বে‌শি।

নারায়ণগঞ্জ থে‌কে উত্তরবঙ্গে যাওয়া মোবারক হো‌সেন ব‌লেন, ‌ভোররা‌তে নারায়ণগঞ্জ থে‌কে রওনা হ‌য়ে‌ছি মোটরসাই‌কেলে করে ঈ‌দে বা‌ড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তাড়াতা‌ড়ি আস‌তে পে‌রে‌ছি।

স্ত্রী নি‌য়ে মোটরসাইকেল‌ গ্রামের বা‌ড়ি যা‌চ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম। তি‌নি জানান, ঈ‌দের ছু‌টি‌তে বা‌ড়ি যা‌চ্ছি। সেতু পার হ‌লেই বা‌ড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাই‌কেলে রওনা দিয়েছি। আমার মতো শত শত মোটরসাই‌কেলের আ‌রোহী সেতু আরের অ‌পেক্ষায় রয়েছে।

আরেক মোটরসাই‌কেল আ‌রোহীরা জানান, ছু‌টির প্রথম দি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাই‌কেলে সহজে বাড়ি যেতে পারছেন।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ভোররাত থে‌কেই সেতু‌তে মোটরসাই‌কেল পারাপা‌রে দীর্ঘ লাইন ছিল। মোটরসাই‌কেল পারাপা‌রের জন্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট