1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বগি লাইনচ্যুত, পৌনে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় পৌনে ৯ ঘণ্টা পর রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিট ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে গুলপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে উদ্ধারকাজ শুরু করে। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট