1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ফ্লোরিডায় ধ্বংসযজ্ঞ চালালো সাইক্লোন ইদালিয়া

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৫২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন ইদালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, এই ঝড়ে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানকার অনেক এলাকা সাইক্লোনের প্রভাবে সৃষ্ট হওয়া জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় ধ্বংসলীলা চালানোর পর ঘূর্ণিঝড়টি জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। সেখানে ঝড়টির কারণে প্রচুর বৃষ্টিপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে এবং সাধারণ মানুষের বাড়ি-ঘর তলিয়ে গেছে।

এই সাইক্লোনের কারণে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার পরপরই পানিবন্দি মানুষকে উদ্ধারে বোট নিয়ে টহল দিতে থাকেন উদ্ধারকারীরা। এ সময় জর্জিয়ার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করা হয়।

মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় এই সাইক্লোনটি সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সাইক্লোন সেন্টার। সাইক্লোনটি যখন উপকূলে আঘাত হানে তখন সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে সাইক্লোনটি ফ্লোরিডা অতিক্রম করে চলে যায় বলে জানান রাজ্যের গভর্নর রন ডিসান্তিস। যদিও সন্ধ্যার দিকে রাজ্যের উত্তর দিকে ঝড়টি তাণ্ডব চালাচ্ছিল। এরপর এই ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্রটি জর্জিয়ায় প্রবেশ করে। যেহেতু সাইক্লোনটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ফলে সেখানে বন্যা ও ভূমিধস দেখা যেতে পারে। এই ঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট