1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ফাঁকা যাত্রাবাড়ীতে প্রস্তুত পুলিশ, ছাড়ছে না দূরপাল্লার বাসও

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সকাল থেকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। এ কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ যাত্রাবাড়ি এলাকায় গণপরিবহন কম দেখা গেছে। এখন পর্যন্ত ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাসও। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা আর ব্যক্তিগত পরিবহনই যেন চলাচলের একমাত্র ভরসা। তবে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের কোনো মিছিল বা পিকেটিংও দেখা যায়নি।

সরেজমিনে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)।

গণপরিবহনের এ সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। তাদেরই একজন মো. সাহাবুদ্দিন। তিনি চাকরি করেন কুমিল্লার এলজিডিতে। দূরপাল্লার বাসের জন্য যাত্রাবাড়ি মোড়ে অপেক্ষা করছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা এসেছিলাম। হরতালের কারণে বিপদে পড়েছি। ভোর থেকে দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না।

রিকশাচালক মো. রাজিব বলেন, প্রতিদিন এ সময়ে যাত্রাবাড়িতে যানজট লেগে থাকে। কিন্তু আজকে তো একদম ফাঁকা। মানুষজনও কম বের হয়েছে। আমরা যাত্রী পাচ্ছি। ভোর থেকে বাইরের জেলার বাস চলাচল করতে দেখিনি।

আজ (রোববার) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় দল দুটি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট