1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রেনে ভাঙ্গায় যাবেন যে ১১ জন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ। মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসবেন।

প্রধানমন্ত্রীর এই ট্রেন সফরে সঙ্গী হবেন ফরিদপুরের ১১ পেশার ১১ জন ব্যক্তি। যাদের মধ্যে গার্মেন্টসকর্মী, হকার, বাসচালক, সবজি বিক্রেতা, ছাত্রী, নারী উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা সবাই ফরিদপুরের স্থায়ী বাসিন্দা। তারা ঢাকা থেকে প্রধানমন্ত্রীর বহরে যুক্ত হয়ে মাওয়া থেকে ট্রেনে ভাঙ্গায় আসবেন।

প্রধানমন্ত্রীর এই ১১ সফরসঙ্গীরা হলেন- মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আমিনুর রহমান, সবজি বিক্রেতা হেলাল উদ্দিন, গার্মেন্টসকর্মী রেখা বেগম, হকার রহিম শেখ, বাসচালক সুলতান আহমেদ, খ্রিস্টান মিশনের পালক সাথী চক্রবর্তী, পেঁয়াজ বীজ চাষি ও নারী উদ্যোক্তা সাহিদা বেগম, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী স্বর্ণজিৎ ঘোষ, নুসরাত জাহান এবং মাদরাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাওয়া অনুযায়ী ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার ১১ ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে ঢাকায় পাঠানো হবে। পরে তারা ঢাকা থেকে প্রধানমন্ত্রীর বহরে যুক্ত হয়ে ফরিদপুরে আসবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সফরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

নারী উদ্যোক্তা সাহিদা বেগম বলেন, সফল পেঁয়াজ চাষি ও নারী উদ্যোক্তা হিসেবে জীবনে অনেক পুরষ্কার পেয়েছি। স্বপ্নেও কখনও ভাবিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হব। সেই সুযোগ পেয়েছি। স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা আমার জীবনের সেরা পুরষ্কার। এই দিন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া ভাগ্যের ব্যাপার। এই সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট