1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

প্রথম দিন ম্যাঙ্গো ট্রেনে ঢাকায় পৌঁছেছে ১৪ হাজার কেজি আম

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরসহ পাঁচটি স্টেশন থেকে প্রথম দিন মোট ১৩ হাজার ৮১৫ কেজি আম নিয়ে ঢাকায় পৌঁছেছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। এতে প্রথম দিন রেলওয়ের আয় হয়েছে ১৮ হাজার ৪৪৩ টাকা।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টার দিকে ফিতা কেটে ও বাঁশি বাজিয়ে চলতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি চালু করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এরপর বিকেল ৪টায় ম্যাঙ্গো ট্রেনটি রহনপুর স্টেশন ছেড়ে যায়। সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

রেলওয়ে সূত্র জানায়, প্রথম দিন ট্রেনটিতে রহনপুর স্টেশন থেকে ৪ হাজার ৭৫৮ কেজি, নাচোল থেকে ১২০ কেজি, আমনুরা জংশন থেকে ৯০০ কেজি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৭ হাজার ৮৮৭ কেজি, আমনুরা বাইপাস থেকে ১৫০ কেজি পরিবহন করেছে।

বিশেষ এ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিম ছাড়াও সব ধরনের কৃষিপণ্য কম খরচে ঢাকায় নেওয়া যাবে উল্লেখ করে রেলওয়ে সূত্র জানায়, ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে খরচ পড়বে কেজিপ্রতি ১ টাকা ৩১ পয়সা এবং রাজশাহী থেকে ১ টাকা ১৭ পয়সা। কুরিয়ার সার্ভিসে ১ টন আম ঢাকায় নিতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে খরচ পড়বে মাত্র ১ হাজার ১১৭ টাকা। কতদিন ট্রেনটি চলবে, তা নির্ভর করছে পণ্য পাওয়ার ওপর।

তবে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মাত্র ১৪ দিন ট্রেনটি চালু রাখার কথা জানান। এরপর ক্যাটেল ট্রেন চালুর কথাও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের মাস্টার শহীদুল আলম বলেন, বিকেল ৪টায় রহনপুর থেকে এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ৭টি ওয়াগন নিয়ে ছেড়ে যায় ম্যাঙ্গো স্পোশাল ট্রেনটি। ট্রেনটির প্রতি ওয়াগনে ৪৩ মেট্রিক টন পণ্য পরিবহন করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট