1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রত্যাশার চেয়ে অনেক ভালো ভোট হয়েছে : সিইসি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি এতটা আশা করিনি।

রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা সেটিসফাইড কী সেটিসফাইড না সেটা বলছি না। শুধু বলছি কোনো সহিংসতা হয়নি এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা হয়নি। দ্যাট ইজ অ্যা গুড নিউজ।

তিনি বলেন, নির্বাচনে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এদিক থেকে নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।

গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করে ফলাফলটা জনগণকে অবহিত করা। নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, এই মর্মে কোনো কর্তব্য নির্বাচন কমিশনের ওপর নেই। এটা পাবলিক বুঝবে গ্রহণযোগ্য হয়েছে কি না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট