1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

প্রতি পরিবারের খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে: বিবিএস

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশে দারিদ্র্যের হার কমলেও ছয় বছরে পরিবার প্রতি খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, পরিবারপ্রতি খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০০ টাকা।

এ জরিপের সময়কাল ২০২২ সাল।
সর্বশেষ যখন ২০১৬ সালে হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) করা হয়। তখন দেশে পরিবার প্রতি খরচ ছিল ১৫ হাজার ৭১৫ টাকা।

বুধবার (১২ এপ্রিল) বিবিএস এ তথ্য প্রকাশ করে। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালের পর এই প্রথম এ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করলো বিবিএস।

বিবিএস সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালনা করে। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করে।

জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রাখা হয়। ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।

২০২২ জরিপে ০১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করে বিবিএস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট