1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত তিন দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর খানিকটা বেড়েছে তাপমাত্রা। তবে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ।

আবহাওয়া অফিস বলছে, তিন দিন ধরে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে থাকলেও সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর রোববার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সোমবার সকালে দেখা যায়, কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। বাইরে খুব বেশি মানুষ বের হচ্ছেন না। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। একইসঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে কনকনে শীতের অনুভূতি। জানুয়ারির বাকি সময়েও তাপমাত্রা এমন থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট