1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনী প্যানেল সাজাচ্ছেন মিশা-ডিপজল, যা বললেন জায়েদ

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সন্নিকটে, আগামী ১৯ এপ্রিল। নির্বাচনকে ঘিরে  অনেক তারকা এরই মধ্যে প্রস্তুতি সেরে ফেলেছেন।

এদিকে এবার একই প্যানেলের হয়ে নির্বাচন করছেন ঢাকাই সিনেমার দুই খলনায়ক মিশা সওদাগর আর মনোয়ার হোসেন ডিপজল।  তাদের প্যানেলে সভাপতি পদে মিশা ও সাধারণ সম্পাদক ডিপজল।

এমন খবরের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন চিত্রনায়ক জায়েদ খান। কারণ, আগের নির্বাচনগুলোতে তারা একসঙ্গে অংশ নিয়েছিলেন। মিশা ও জায়েদ খান ছিলেন একসূত্রে গাঁথা।

গত বছর নির্বাচন ঘিরে ভাইরাল হয়েছেন জায়েদ খান। চিত্রনায়িকার নিপুণের সঙ্গে বাঁধে দ্বন্দ্ব। কে হবেন সাধারণ সম্পাদক তার সিদ্ধান্ত আদালত পর্যন্ত গড়ায়।

আর সেই জায়েদ কি না এবারের নির্বাচনে নেই! ‘জায়েদ খান কি তাহলে মাইনাস হতে যাচ্ছেন?’ সেই প্রশ্ন ঘুরেফিরে আসছে।

এ বিষয়ে জায়েদ খান জানালেন, তাকে মাইনাস করা হয়নি, তিনি নিজেই শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এর কারণ জানাতে গণমাধ্যমে জায়েদ খান বলেন, আমি নির্বাচন নিয়ে এর আগে অনেক সময় দিয়েছি। ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিবারকে সময় দিতে পারিনি। এর মধ্যে মা-বাবাকে হারিয়েছি। এখন আমার অভিভাবক বোন। নির্বাচন করা তিনিসহ পরিবারের অনেকেই চান না। পরে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন থেকে সরে দাঁড়াতে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট