1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, নাম হবে ‘হামুন’

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার (২২ অক্টোবর) আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ইতোমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি ইতোমধ্যে নিম্নচাপেও পরিণত হয়েছে। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘আবহাওয়া’য় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ বঙ্গোপসাগরে নিম্নচাপ সংক্রান্ত ৫ নম্বর আপডেটে জানিয়েছেন, গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে ‘হামুন’। এটি আগামী বুধবার (২৫ অক্টোবর) দুপুরের পর থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে সরাসরি বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া, চলতি মাসে বঙ্গোপসাগরে আর কোনো লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

dhakapost

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ঘূর্ণিঝড়-প্রবণ মাস। সেই হিসেবে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন মাসে বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, চলতি মাসে (অক্টোবর) যদি সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্ট হয়, তাহলে বাকি একটি ঘূর্ণিঝড় নভেম্বর বা ডিসেম্বরে সৃষ্ট হতে পারে।

এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারত। ভারতের মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে এসে লঘুচাপে রূপ নিতে পারে। এরপর এটি আরও শক্তি সঞ্চয় করে ২৪ অক্টোবর নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মিয়ানমারের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট